দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০ জনকে অর্থদণ্ড
ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ আগস্ট) সরকার ঘোষিত চতুর্থবারের কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার বিভিন্ন এলাকায় ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করে জয়পাড়া বাজার ও মেঘুলা বাজারে দোকান খোলা রাখায় দায়ে ১০ ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাসহ ৩০ জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ দোহার থানা পুলিশ, সেনা, বিজিবি এবং আনসার সদস্যগণ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied