কাশিমপুরের ১০ জুয়াড়ি গ্রেফতার
গাজীপুর মহানগরের কাশিমপুরে জুয়ার আসর থেকে এক কাউন্সিলরের ভাইসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।শনিবার (১০জুন) রাতে কাশিমপুর কদম মার্কেট সাকিনস্থ শেখ মনছুরের গরুর খামারের সামনে থেকে জুয়া খেলা অবস্থায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর কাজীর ভাই আলমগীরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ পিস তাস, নগদ ৮,২২০ টাকা ও ১টি প্লাস্টিকের বাটি উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ২০১৮ সালের জুয়া আইনের ৯৩/১০২ ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ১০ আসামি হলো গাজীপুর মহানগর কাশিমপুরের সারদাগন্জ বাগাবাড়ী এলাকার জামাল মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), কাজী মার্কেট এলাকার মালেক কাজীর ছেলে ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর কাজীর ভাই আলমগীর কাজী(৩৮), চাঁদপুরের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (৩৫), কুষ্টিয়া জেলার আফাজের ছেলে মহিদুল(৪০), রংপুর জেলার মোঃ মোখলেছুরের ছেলে রওশন (৩৩), শহীদের ছেলে শরিফুল ইসলাম(২৫), হাসুবুরের ছেলে মেহেদী দেওয়ান (৩৩), পাবনা জেলার তালেব প্রামানিকের ছেলে বাতেন (৩৪), কিশোরগঞ্জের সামসুলের ছেলে আজিজুল (৩৭) ও গাইবান্ধার জয়নালের ছেলে রেজাউল করিম (৩৫)।
এবিষয়ে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তি গত রাতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়। তাদেরকে গ্রেফতার করে ২০১৮ সালের জুয়া আইনের ৯৩/১০২ ধারা মোতাবেক মামলা দায়ের করে ১১ জুন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শাফিন / শাফিন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ