ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে মাস্ক ও অক্সিজেন গ্রহণের যন্ত্র বিতরণ


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৬:৪৮

গাজীপুরের শ্রীপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানাতে সতর্কতার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। রোববার (১ ‍আগস্ট) দিনব্যাপী শ্রীপুরের কেওয়াপাড়া ও শ্রীপুর পৌর শহরে এগুলো বিতরণ করা হয়।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন জানান, রোববার মোট ৭০০ হ্যান্ড স্যানিটাইজার, ১ হাজার ৪০০ মাস্ক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় কোভিড-১৯ রোগীদের জন্য জার্মানির তৈরি একটি অক্সিজেন গ্রহণের যন্ত্র শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়।

তিনি আরো জানান, বৈশ্বিক করোনাকালে এ পর্যন্ত দেশের ২৫টি সরকারি হাসপাতালে একটি করে অক্সিজেন গ্রহণের যন্ত্র প্রদান করা হয়। ওই যন্ত্রের বৈশিষ্ট্যের ব্যাপারে তিনি বলেন, একই সময়ে দুজন রোগী অক্সিজেন নিতে পারবে। রিফিলের কোনো প্রয়োজন নেই। তবে বৈদ্যুতিক সংযোগ থাকাসাপেক্ষে ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করবে যন্ত্রটি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ জানান, এমন উদ্যোগ অসুস্থ এবং দুস্থ মানুষের কল্যাণে কাজে লাগে। সমাজের সক্ষম মানুষদের প্রত্যেককেই সরকারকে সহযোগিতা হিসেবে কোনো না কোনোভাবে এগিয়ে আসা উচিত।

এ সময় সংস্থাটির বোর্ড মেম্বার মনোয়ার হোসেন পিন্টু, মাওনা শাখা ব্যবস্থাক এস কে মামুন, শ্রীপুর উপজেলা ট্রাইবাল অ্যাসোসিয়শনের সভাপতি সাগর সাংমা প্রমুখ কর্মসূচির সঙ্গে ছিলেন।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার