ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সম্পত্তি বিরোধে প্রতিবেশীকে খুন, ১৬ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ১২:২৯

নোয়াখালীর সুধারাম থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি মো. মাসুদকে ১৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা পালপ্যান্ট পেপারমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।গ্রেফতারকৃত মো. মাসুদ (৪৭) নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের মাইজদী মাষ্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামি পরস্পর প্রতিবেশী। তাদের মধ্যে পূর্ব থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের মার্চ মাসে গ্রেফতারকৃত আসামিসহ এই মামলার অপর আসামিরা ভিকটিম হেঞ্জু মিয়াকে গুরুত্বর আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মূত্যু বরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা চাঁদ মিয়া বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আতœগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মাসুদকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্থান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ