ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পরিষেবা বিলের বিরুদ্ধে রাঙামাটিতে তিন পরিবহন সংঠনের স্মারকলিপি প্রদান


আকাশ মনু, রাঙামাটি photo আকাশ মনু, রাঙামাটি
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ২:১৫

জাতীয় সংসদে পরিষেবা বিল নামে উপস্থাপিত বিল শ্রমিকদের অধিকার আদায়ের প্রধান অন্তরায় দাবি করে এটি প্রত্যাহারে দাবি জানিয়েছে রাঙামাটির তিন পরিবহন শ্রমিক সংগঠন। 
সোমবার সকালে (১৩ জুন) রাঙামাটি জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রীর বরাবরে আলাদা-আলাদাভাবে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। 
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাহাদাৎ হোসেন, শ্রমিক নেতা রুহুল আমিন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (বাবু)।
এ সময় আরো উপস্থিত ছিলেন,  শ্রমিক নেতা মোঃ বেলাল উদ্দীন, মোঃ ইসমাইল, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রমূখ। 
সংগঠনের নেতারা জানান, অত্যাবশ্যক পরিষেবা বিল নামে যে বিল জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে এটি আইনের পরিনত হলে শ্রমিকরা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে পারবেনা। ফলে  শ্রমিকদের উপর এক প্রকার জুলুম করা হবে। 
নেতারা জানান, পরিবহন শ্রমিকদের ছাড়া শিল্প, কৃষি ও যোগাযোগ কোনো কিছুরই অগ্রগতি সম্ভব নয়। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা সব সময় কাজ করি। অথচ আমরা কোনো সমস্যাই পড়লে কোনো আন্দোলতে যেতে পারবো না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি এক প্রকার শ্রমিকদের বন্ধি শিকলে বেধে রাখার মতো। অতিদ্রুত জাতীয় সংসদে উপস্থাপিত এই পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবি জানান নেতারা। 
উল্লেখ্য, গত ৬ এপ্রিল ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদে বা,জা,স বিল নং-১২/২০২৩ উপস্থাপিত হয়েছে। এ বিলে অত্যাবশ্যক পরিষেবা ১৮টি সেক্টরকে উল্লেখ করা হয়েছে। ১৮টি সেক্টরকে উল্লেখ করলেও পরিবহন খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে শ্রমিক নেতারা ধারণা করছেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ