কীটনাশক পান করে দিব্যি বসে রইলো যুবক
কক্সবাজারের কুতুবদিয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হায়দার পাড়ার সৈয়দ নুরের ছেলে জাহেদ (২০) সোমবার এলাকার একটি কীটনাশকের দোকান থেকে ক্ষেতের জন্য বলে বিষ ক্রয় করে। পরে সে পুকুর পাড়ে গিয়ে তা পান করে। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বিষপান করা যুবক দিব্যি বসে আছে হাসপাতালের স্ট্রেচারে। কোন ফিলিংস নেয় তারমধ্যে। বিষের গন্ধে নাক চেপে রেখেছে মানুষ। তারপরও যুবক কথা বলছে সবার সাথে। তাকে দেখতে জনতার ভিড় জমে যায় হাসপাতালে।
নিকটাত্মীয়দের সাথে কথা বলে জানা যায়, বিয়ে না দেয়ায় বিষ পান করেছে ওই যুবক। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে সে। তার উৎশৃংখল জীবন যাপনে অতিষ্ট এলাকার মানুষ। সে কোন কাজ করে না বলে পরিবার তাকে বকাঝকা করেছে। বিয়ে করাচ্ছে না বলে কীটনাশক খেয়েছে ওই যুবক।
পরিবার জানিয়েছে, জাহেদ বেকার। কোন কাজ কাম করে না। তাকে বিয়ে করালে বউকে খাওয়াবে কি? বউ চালাবে কে? তাই পরিবারের সাথে রাগ করে বিষপান করেছে জাহেদ নামের ওই যুবক।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিষপান করা ওই যুবককে কয়েকবার ওয়াশ করার চেষ্টা করে ব্যর্থ হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসাপাতালে রেফার করা হয়।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied