ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অভাবের তাড়নায় নোয়াখালীতে শিশুকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ৩:৫১

নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় ১৪ মাস বয়সী শিশুকে নিয়ে এক মা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় বিষপানে গুরুত্বর অসুস্থ কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।      

মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।  

চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে।  সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।    

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভাবের তাড়না থেকে ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে।  এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে।  নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।    

ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।  এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত