ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

খাগড়াছড়িতে পরিবহন সংগঠন নেতাদের আন্দোলনের হুশিয়ারী


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ৪:১৯

অত্যাবশ্যক পরিসেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবী জানিয়ে খাগড়াছড়ি সর্বস্থরের পরিবহন শ্রমিকরা রাজপথে নেমে আসেন। মঙ্গলবার (১৩ জুন ২০২৩) সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল মিছিল নিয়ে শহরের চেঙ্গী এস্কয়ার,শাপলা চত্ত্বর আদালত সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবী সম্মলিত স্মারকলিপি প্রেরন করে। এ সময় পরিবহন শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবীর কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, প্রতিনিয়তই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সেবাসহ দেশের মানুষের সেবা করছে পরিবহন শ্রমিকরা। বর্তমানে অব্যবস্থাপনা দুর করাসহ সুরক্ষা না দিয়ে অনিচ্ছাকৃত দূর্ঘটনার দায় পরিবহন শ্রমিকদের চাপিয়ে তাদের দানব আখ্যা দিয়ে শ্রমিকদের আসামীর কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তির মানসিকতায় ২০১৮ সালে সড়ক পরিবহন আইন করার উদাহরণ তুলে ধরেন। 

এছাড়াও চলতি বছরের ৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদে বা.জা.স বিল নং ১২/২০২৩ উত্থাপিত হয়। এতে বিল অত্যাবশ্যক পরিসেবা বলতে ১৭ সেক্টরকে উল্লেখ করে লক্ষবস্তু করা হয়েছে পরিবহন খাতকে।  
এই অত্যাবশ্যক পরিসেবা বিল, আইনে পরিণত হলে শ্রম আইনকে অকার্যকর করে ফেলবে এবং শ্রম আইনের ২০৯ ধারায় শিল্প বিরোধ উত্থাপন,২১০ ধারার শিল্প বিরোধ নিস্পত্তির বিধান আছে। 

বিরোধ নিস্পত্তির সকল পথ বন্ধ হয়ে গেলে ২১১ ধারায় ধর্মঘটের বিধান এবং পদ্ধতির উল্লেখ করা আছে। ফলে এ বিল আইনে পরিণত হলে শ্রম আইনে ধর্মঘটের যতটুকু আইনসংগত অধিকার আছে সেটাও বাস্তবে কেটে নেওয়া হবে বলে উদ্বেগ করা করা হয় এতে। এছাড়াও এতে বির্তকিত বিভিন্ন বিষয় উল্লেখ করাসহ অভিযোগ এনে এ ধারাসহ অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের জোর দাবী জানান শ্রমিক নেতারা। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন খাগড়াছড়িতে পরিবহন সংগঠন নেতারা। 

এতে খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মমিন,সহ-সভাপতি আবুল হাসেম,যুগ্ম সম্পাদক ইব্রাহিম ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মো:কামাল উদ্দিন,খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড এর কার্যকরী সদস্য মো: হুমায়ুন কবির,খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুধীর চন্দ্র দত্ত,অর্থ সম্পাদক রণজিৎ দে, শ্রমযান কল্যাণ সমিতি (সিএনজি) সভাপতি মো: জসিম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’