“বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ রানার্সআপ নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল
ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ নড়াইল। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল প্রথমবারের মত “বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ প্রতিনিধিত্ব করে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল গ্রুপ পর্বে প্রতিটি দলকে হারিয়ে দলটি তার নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয় এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ১ জুন গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ডিএমপি ও নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দলের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিলো এই চ্যাম্পিয়নশিপের। ১১ জুন (রবিবার) বিকালে একই ভেন্যুতে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল ও ডিএমপি নারী কাবাডি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৩২-৩০ পয়েন্টে নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দলের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় বলেন, কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলা আয়োজন করেছে। কাবাডি খেলাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি খেলায় ভালো করছে, আগামীতে আরও ভাল করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় আমরা একদিন বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হবো। তিনি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের প্রশংসা করেন ও অভিনন্দন জানান।
প্রতিযোগিতায় নারী দলে নড়াইলের মেবী চাকমা সেরা রেইডার, ডিএমপির ইয়াসমিন খানম সেরা ক্যাচার এবং ডিএমপির ইশারাত জাহান সাদিকা সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন