পায়ের স্যান্ডেলে করে ইয়াবা পাচার, গ্রেফতার কারবারী
নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে করে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৫২০পিস ইয়াবাও একটি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন (২৯) উপজেলার চরবাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরমজিদ গ্রামের ছেরাজুল হক বাড়ির মো. ছেরাজুল হকের ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়ক থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক মাদক কারবারি জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কৌশলে ইয়াবা কারবার চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর তার পরিহিত দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ১৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন