ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় মিথ্যা আশ্বাসে প্রবাসী নারীর অর্থ আত্মসাৎ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-৬-২০২৩ বিকাল ৬:৫
কলাপাড়ায় প্রবাসী নারীকে পুত্রবধু করে নেয়ার আশ্বাসে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীকে পুত্রবধূ হিসেবে সংসার জীবন উপহার দেয়ার কথা থাকলেও এখন বিয়ের পর অর্থ হাতিয়ে নিয়ে আর স্বীকৃতি দিচ্ছে না পরিবারটি। 
 
স্থানীয়রা জানান, লোভী পরিবারটি ওই নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তোগীকেই হুমকি দিচ্ছে। ময়মনসিংহ জেলার বাসিন্দা মোসা. রুমা ইসলাম, পারিবারের আর্থিক সঙ্কট মেটাতে পারি জমান সৌদি প্রবাসে। বেশ কয়েক বছর কর্মজীবন কাটানোর পর বিয়ে করে সুখেই জীবনযাপন করছিলেন। এরই মাঝে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ শুরু হলে সমঝোতা করতে ছুটে আসেন স্বামীর রুম পার্টনার মেহেদী হাসান। আর এখানেই বাধে বিপত্তি। স্বামীর পরিচিতজন এবং কাছের মানুষ হিসেবে মেহেদীর বাড়িতেও যোগাযোগ শুরু হয় রুমার। আর এই কলহের সুযাগ নিয়ে মেহেদীর পরিবার জেকে বসেন রুমার সংসারে। পরে অতি আদরে যতনে স্বজনেরা প্রস্তাব দেন প্রথম স্বামীকে রেখে মেহেদীকে বিয়ে করার জন্য। আর মন ভোলানো কথায় সায় দিয়ে চলতি বছরের ৮ মার্চ মেহেদীকে বিয়ে করেন প্রবাসী ওই নারী। মেহেদী হাসান নীলগঞ্জ ইউপির পশ্চিম গইয়াতলা গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে। 
 
ভুক্তভোগী নারী জানান, স্বামীর সাথে মনমালিন্য মিট করার বিষয় নিয়ে মেহেদীর পরিবারের সাথে তার পরিচয় হয়। এরপর থেকে মিমাংসা না করে উল্টো স্বামীর কান ভাড়ি করে কৌশলে আমাকে বিয়ে করে মেহেদী। কিন্তু এখন টাকা নেয়ার পর আবার একটা বিয়ে করেছেন তিনি। তিনি বলেন, বিয়ে নামে একটা ফাঁদ পেতে আমার সর্বোস্ব হাতিয়ে নিয়েছে পরিবারটি। মেহেদীর বাবা, মা, ভাই-বোন সবাই আমাকে তাদের বাড়ির পুত্রবধু করে নেয়ার আশা¦সে এমনি করে টাকা হাতিয়ে নিয়েছে। এখন দেশে আমার বৃদ্ধ মাকে মারধর করার হুমকি দিচ্ছে। শুধু তাই নয় লোভী পরিবারটি বয়সে ছোট ছেলেকে আমার সাথে বিয়ে দেয়ার জন্য নবীজীকে উদহারণ দিয়েছে। এখন আর টাকাও ফেরৎ দিচ্ছে না। 
 
স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, যে ঘটনা মেহেদীর পরিবার ঘটিয়েছে এটা জঘন্য একটি কাজ। এলাকার মানুষের মাঝে ঘৃণার সৃষ্টি হয়েছে। আমার সাথে মেহেদীর বাবা তিন লাখ টাকা ফেরৎ দেয়ার কথা বলেছে। তবে এক টাকাও দেয়নি। 
 
স্থানীয় বাসীন্দা জসিম জানান. ওই নারীর সাথে বিয়ের সময় ভাই হিসেবে আমি ছিলাম। মেহেদীর ভাই রাজু আমাকে ভাই সাজিয়ে বিয়ে দিয়েছে। তিনি বলেন, পরিবারটি একটি প্রতারক চক্র। এছাড়াও শতাধিক মানুষের অভিযোগ, টাকা হাতানোর জন্য প্রবাসী নারীর সাথে বিয়ের নাটক করে অন্যায় করেছে পরিবারটি। এদিকে একটি ভয়েস ম্যাসেজে শোনা যায়, মেহেদী ওই নারীকে হুমকি দিয়ে বলছেন, টাকা ফেরৎ দেবে তো নাই উল্টো তার মাকেই মারধর করবেন তিনি। 
 
মঙ্গলবার সরেজমিনে গিয়ে এবিষয়ে জানতে চাইলে মেহেদীর বাবা এবং ভাই দ্রæত বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেহেদীর মা সাংবাদিকদের জানান, তার ছেলেকে ওই নারীর সাথে বিয়ে দেয়া হয়েছে। তবে তার ছেলের দ্বীতিয় বিয়ের খবর তিনি জানেন না। এছাড়া অন্য কাজের জন্য  টাকা নেয়া হয়েছে বলে জানান তিনি।
 
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’