ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
"হুন্ডিকে না বলুন" স্লোগানকে সামনে রেখে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ ও সঞ্চয়ে উদ্ভুদ্ধ করণ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করে ব্রাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক আয়োজিত রেমিট্যান্স সুবিধাভোগীদের জন্য আর্থিক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও ৩ মাসব্যাপী রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনে এপ্রিল মাসে সর্বোচ্চ একাউন্ট ক্রেডিটে রেমিট্যান্স গ্রহণ করে ১ম স্থান অর্জন করেন বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক মঞ্জুরুল ইসলাম।মঙ্গলবার চট্টগ্রাম জেলার বারইয়ারহাট এজেন্ট আউটলেটে আয়োজিত রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনের পুরষ্কার ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ১ম পুরস্কার বিজয়ী গ্রাহকের হাতে এয়ার কন্ডিশনার হস্তান্তর করা হয়।
ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিনের উপস্থাপনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান শাহরিয়ার জামিল, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান মোঃ নাজমুল হাসান, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম ডিভিশনের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান সহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রেমিট্যান্স সুবিধাভোগী, গ্রাহক ও ব্র্যাক ব্যাংকের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্স এর গুরুত্ব, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়নে দেশ, জাতি, ও ব্যাক্তিক নেয়ামক হিসাবে আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied