ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে ১২৮ বোতল স্পিরিটসহ আটক ১


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ৮:৩০

নেত্রকোনার মোহনগঞ্জে একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানের (ফার্মেসি) আড়ালে অবৈধ মাদকের কারবার চালানোর অভিযোগে বকুল চন্দ্র সরকার (৪৫) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই দোকান থেকে ১২৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত- বকুল চন্দ্র সরকার মোহনগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওথান এলাকার মুকুল চন্দ্র সরকারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মোহনগঞ্জ পৌরসভার বাজারস্থ তুলাপট্টিতে অবস্থিত ‘রিপন হোমিও হল’ নামক একটি টিনশেড দোকানে অভিযান চালানো হয়। মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. কাদেরের নেতৃত্বে একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দোকানের ভেতর খাকি রঙের কাগজের কার্টুনে লুকানো অবস্থায় ইনট্যাক্ট কাঁচের বোতল থেকে মোট ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতি বোতলে ১০০ মিলি হিসেবে মোট ১২.৮ লিটার (১২ লিটার ৮০০ মিলি) স্পিরিট জব্দ করা হয়, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ১৯ হাজার ২০০ টাকা।
এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন (একটি ভিভো অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন ফোন) জব্দ করা হয়। স্পিরিটসহ জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৬ হাজার ৭০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার