ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে দাদন ব্যবসায়ীর লাগানো তালা খুলে দেওয়া হয়েছে


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ৮:০

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে স্বামী পরিত্যাক্তা সামিরা বেগমের  ঘরে লাগানো দাদন ব্যবসায়ীর তালা অবশেষে ইউএনও'র হস্তক্ষেপে খুলে দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাতে ইউএনও'র নির্দেশক্রমে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম ওই বাড়িতে গিয়ে ঘরে লাগানো তালা খুলে দেন। উল্লেখ্য,সামিরা বেগমের মেয়ে জান্নাতুল আক্তার প্রায় ছয় মাস আগে স্থানীয় দাদন ব্যবসায়ী আলমিনা বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা সুদের উপরে নেন।পরে সে চাকুরির সন্ধানে ঢাকায় গেলে সে তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। সুদের টাকা না পেয়ে ওই দাদন ব্যবসায়ী সামিরার থাকার ঘরে তালা লাগিয়ে দেন ও সুদ-আসলে টাকার দাবি করেন। পরে সামিরা দুই দিন ঘরের বাইরে রাত্রিযাপন করেন।পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে সেই তালা খুলে দেওয়া হয়। নিজের জমিজায়গা না থাকার কারণে সামিরা বেগম হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের পদ্মপুকুর উজিয়াল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন।
ভুক্তভোগী সামিরা বলেন, মুই দুই দিন না খেয়া ঘরের বাইরোত পরি আছিনুং।আইতোত যখন ঘরের বাইরোত সুতি আছিনুং তখন মোর ভয়োতে ঘুমে আইসে নাই বাবা। মোক এই সুদারু যে কষ্ট দিছে আল্লাহর গজব পরবে অর উপর। ইউএনও মোর ঘরের তালা খুলি দেছে ওমার ভালো করবে আল্লাহ্।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন বলেন, বিষয়টি আমি জানার পর পরেই মহিলার ঘরে লাগানো তালা খুলে দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু