ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পার্বত্য জেলার সীমান্তে বিজিবি অভিযানে ইয়াবাসহ আটক ৩


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১২:২৫

পার্বত্য জেলার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানের পুলিশ প্রশাসনকে ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা চলছে নির্ধিদায়।  যৌথবাহিনীর অভিযানে পার্বত্য তিন জেলার ২৬টি উপজেলায় কোনো না কোনো উপজেলায় ইয়াবা ব্যবসায়ী আটকের ঘটনা ঘটছে। নিমূর্লের উদ্যোগ নেওয়া প্রয়োজন। না হয় যুবসমাজ ধ্বংশ হয়ে যাবে। 

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির সীমান্তে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া সীমান্তের ৪৮নং পিলারের শিলের ছড়া নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- রামু কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের মৃতৃ কালুর ছেলে আ. রহিম (৩০), ঠান্ডুর ছেলে বাবু (১৯) ও বড়জামছড়ি এলাকার মো. হাসের ছেলে শহিদুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম নাইক্ষ্যংছড়ি সদরে ইউনিয়নের অভিযান চালায়। অভিযানে ভাল্লুক খাইয়া সীমান্তের ৪৮নং পিলারের শিলের ছড়া নামক এলাকায় ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক