ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদার নতুন বাস্তুপুরে সংবর্ধণা ও বিদায় অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জু


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১:৮
দামুড়হুদার নতুন বাস্তুপুর গ্রামবাসির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলামকে সংবর্ধণা দেয়া হয়েছে। একই সাথে নতুন বাস্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও সহকারী শিক্ষক হাফিজুল ইসলামকে সংবর্ধণা দেয়া হয়। এ উপলক্ষে ১৩ জুন মঙ্গলবার বিকেলে নতুন বাস্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মনজু বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে নিজেদের মধ্যে কোন গ্রুপিং সৃষ্টি করবেন না। সকল ভেদাভেদ ভূলে এক হয়ে থাকতে হবে। তিনি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, ধর্মের দোহাই দিয়ে জামায়াত ভোট নিয়েছে, কিন্ত উন্নয়ন মূলক কোন কাজ করেনি। 
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী টানেল, মেট্রোরেল হবে এটা কেউ কল্পনা করতে পেরেছিল ? জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে যে স্থানে পৌঁছে দিয়েছেন তা অন্য কোন নেতার পক্ষে অসম্ভব। মাত্র কয়েক দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুত না পেয়ে অনেকেই 
 হৈচৈ শুরু করেছিল। জামায়াত-বিএনপিদের হারিকেন হাতে মিছিল করতেও দেখা গেছে।  আমরা যে যাই দল করিনা কেন, দিন শেষে একটা কথা মনে রাখতে হবে জামায়াত-বিএনপি নয়, এদেশ একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি মো:  সহিদুল ইসলাম ও দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নতুন বাস্তুপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম ও আব্দুল মালেক। দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর কাদের, পিটিএ সহসভাপতি হযরত আলী, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল,  দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম, হাফিজুর রহমান, সাংবাদিক হাতেম আলী, শিক্ষক মতিয়ার রহমান, হাবিবুর রহমান, আব্দুল মতিন, আনোয়ার হোসেন সুমনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এমএসএম / এমএসএম

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী