তিতাসের তীর থেকে গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার
তিতাস নদীর তীর থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (১৪ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে সুমন সাহা (৪২) মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়েছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহটি নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলানো ছিল। ওই ব্যক্তির শরীরে থাকা গেঞ্জিতে লেখা ছিল ‘বাবার হক আমি পাইলাম না, আমার মেয়েরা যেন সেই হক পায়’।ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান