ফুলছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭)-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলছড়ি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় উড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম এরেন্ডাবাড়ি ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। এতে উড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় এরেন্ডাবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ। এ সময় খেলোয়ারদের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ,ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য অ্যাডভোকেট নুরুল আমিন সরকার,
ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান, খোরশেদ আলী খুশু,উড়িয়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালি ইউপি চেয়ারম্যান আল আমিন আহমেদ, এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী মন্ডল প্রমুখ।
এমএসএম / এমএসএম
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের
নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ
শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯
সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স
সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা
বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা
দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী
Link Copied