ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় হামলা ভাংচুর-অগ্নিসংযোগের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৩ বিকাল ৫:১০

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ জুন) রাত অনুমানিক ১২টার দিকে উপজেলার ভাঁরশো ইউপির মহানগর নিচপাড়া (বিদরপুর) গ্রামে মৃত মহির উদ্দিনের ছেলে মজের আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে হাবিবুর রহমান (৪৫), খলিলুর রহমান (৬০), খলিলুর রহমানের ছেলে বোরহান কবির বিল্টু (২৭), মৃত আব্দুর রহমানের ছেলে বাবু (৩৫), শহিদুল ইসলামের ছেলে মেহেদী ইসলাম (৩০), আবেদ আলীর ছেলে জুয়েল রানা (৪০), মৃত অজ্ঞাত ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও বালিচ গ্রামের শরীফ উদ্দিনের ছেলে অনিক (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে ভুক্তভোগী ভাতিজা রিমন আলী (২১) এর সহিত খলিলুর রহমানের ছেলে বোরহান কবির বিল্টুর সাথে মারপিটের ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে গভীর রাতে বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ২ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বাড়ির বারান্দার গচ্ছিত খড়ি ও খড়ির বস্তাতে আগুন লাগিয়ে দিয়ে ভয় ভীতি ও প্রাণনাসের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা থানা পুলিশ।

অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে, বাড়ির জানালা দরজা দা দিয়ে কুপিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেখা গেছে। স্থানীয়রা এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

অভিযুক্ত হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ ব্যাপারে মান্দা থানার উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬