জুড়ীতে উপবৃত্তি নিয়ে দুর্নীতির অভিযোগ
মৌলভীবাজার জেলার জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জুন ) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই বিদ্যালয়ের অভিভাবক ও ইউপি সদস্য যুবলীগ নেতা ইমদাদুল ইসলাম চৌধুরী মাসুম ও অভিভাবক সদস্য যুবলীগ নেতা মোঃ আছলম উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও উপবৃত্তির তালিকা পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এবারের তালিকায় নিয়মবহির্ভূতভাবে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর নাম উবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সামছ উদ্দিন, কমিটির সদস্য মুদছির আলী ও তারেক আহমদ আজির বলেন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমরা কিছুই জানি না। সভাপতি ও প্রধান শিক্ষক একক ভাবে এ কাজ করেছেন।
অভিযোগের বিষয়ে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি সঠিক নয়। আমরা নিয়মতান্ত্রিক ভাবেই উপবৃত্তির তালিকা পাঠিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied