ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদ প্রধান সহকারীর এসি বিলাস


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ১৪-৬-২০২৩ বিকাল ৫:৫৩
বাংলাদেশ সার্ভিস রুলের নির্দেশনাকে অমান্য করে মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান সহকারী অঞ্জু রানী দেব ডরমেটরীতে সরকারি এসি লাগিয়েছেন। তার এসি বিলাসের দুঃসাহস দেখে হতভম্ব জেলার সচেতন মহল। প্রধান সহকারী’র এসি বিলাসে বাড়ছে জেলা পরিষদের বিদ্যুৎ বিল। 
 
জেলার সচেতন মহল বলছেন, চলমান বিদ্যুৎ সংকটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুতের এমন অপচয়ে লোডশোডিং বাড়ছে।অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান সহকারী অঞ্জু রানী দেব জেলা পরিষদ পার্শ্ববর্তী জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরী’র দ্বিতীয় তলায় ব্যাচলর থাকেন। সম্প্রতি তিনি জেলা পরিষদ ডাকবাংলো রাজনগর উপজেলা থেকে একটি এসি এনে নিজের রুমে লাগিয়েছেন।
 
এবিষয়ে জানতে সরেজমিন জেলা পরিষদ ডাকবাংলো রাজনগরে গেলে কেয়ারটেকার সাইফুর বলেন, ৬ জুন জেলা পরিষদের প্রধান সহকারী অঞ্জু রানী দেব ম্যাডাম আমাকে ফোন করে বলেন ডাক বাংলার ভিআইপি রুমের জন্য রাখা দুটি এসির মধ্যে গ্রি নামে এসিটি জেলা পরিষদে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন ৭জুন সিএনজিতে করে আমি এসি নিয়ে যাই এবং ম্যাডামের মাধ্যমে ইলেকট্রিশিয়ান পিয়াসকে বুঝিয়ে দেই। ম্যাডাম আমাকে গাড়ি ভাড়া বাবত ৩’শ টাকা দিলে আমি চলে আসি। পরবর্তীতে এটা কি কাজে লাগছে বলতে পারছি না।একটি সূত্র জানায়, পরবর্তীতে প্রধান সহকারী অঞ্জু রানী দেব এর নির্দেশে ইলেকট্রিশিয়ান পিয়াস ও অফিস সহায়ক পিযুষ দেব এসি লাগান।
 
এবিষয়ে প্রধান সহকারী অঞ্জু রানী দেব বলেন, আমার সঠিক মনে নেই কত তারিখ লাগানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে লাগানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আপনি একাউন্টেনট সাহেবের সাথে কথা বলেন। 
মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, সরকারি ভাবে ডরমেটরীতে এসি লাগানোর কোনো সুযোগ নেই। 
 
জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মল্লিকা দে’র সরকারি নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এক পর্যায়ে নম্বর বন্ধ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ