ঢাবি শিক্ষার্থী তানভীরের জানাজায় মানুষের ঢল
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী তানভীরের জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ।
বুধবার (১৪ জুন) রাত সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ সম্পন্ন হয়।
নিহত শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩) বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল মালেকের ছেলে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
জানা যায়, সোমবার (১২ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন তানভীর। এর ৪৪ ঘণ্টা পর বুধবার তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর রাতেই তার মরদেহ নিজ জেলা বরগুনায় পৌঁছে। পরে বরগুনা সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে জেলাজুড়ে। তার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামে কলেজ মাঠে। শেষবারের মত তাকে এক নজর দেখতে ভিড় করে জেলার সর্বস্তরের মানুষ। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। ছোটবেলার সহপাঠীরাও বন্ধু হারানোর শোকে কাতর।
জানাজায় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। তিনি বলেন, এক মেধাবীকে হারালাম আমরা। তার পরিবারকে সান্তনা দেওয়ার মত ভাষা আমাদের নেই। আল্লাহ তানভীরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ