ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লোকালয় থেকে অজগর উদ্ধার বনে অবমুক্ত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৩:৫১

বাগেরহাটের শরণখোলার পশ্চিম কদমতলা গ্রাম থেকে ১০ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। অজগরটি ওই গ্রামের মো. হারুন খলিফা নামের এক জেলের জালে আটকা পড়ে। 
জেলে হারুন খলিফা জানান, বুধবার রাতে তার বাড়ির সামনের খালে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। পরদিন বৃহস্পতিবার সকালে (১৫ জুন) জাল তুলে তিনি দেখেন মাছের পরিবর্তে জালে বিশাল এক অজগর সাপ আটকা পড়েছে। তিনি স্থানীয় লোকজনকে জানালে তারা অজগরটি না মেরে ওয়াইল্ড টিমের মাঠ কর্মী মো. আলম হাওলাদারকে খবর দেন। 
আলম হাওলাদার অজাগরটি উদ্ধার করেন। পরে সাপটি শরণখোলা স্টেশনে নিয়ে যান। অজগরটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান তিনি। 
শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসরাম জানান, উদ্ধার করা অজগরটি ১০ ফুট দৈর্ঘ্য এবং ওজন ১৫ কেজি। দুপুরে স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত