ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বসুরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা...


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:১৭

প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে আলোচিত নোয়াখালী  কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন বসুরহাট পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র  আবদুল কাদের মির্জা । তিনি আজ বৃহস্পতিবার (১৫ইজুন) সকাল ১০ টায় বসুরহাট  পৌরসভার কার্যালয়ে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের উপস্থিতিতে বাজেট উপস্থাপন করেন।

উপস্থাপিত বাজেটে ২০২৩-২০২৪ অর্থ বছরে  ৯৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।বাজেটে এবার রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৩১কোটি ৯৯ লাখ টাকা, উন্নয়ন অনুদান সাড়ে খাতে ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন হিসাব ৬০ লাখ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকা।

এছাড়াও ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ৩১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার  টাকা, উন্নয়ন ব্যয় ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন ব্যয় ৭০ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৪৮৩ টাকা।

এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা  বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে।এবং পরিকল্পিত উন্নয়ন কাজ গুলো সমাপ্তি হলে আমাদের আর তেমন কাজ বাকি থাকবেনা, তিনি  আরও বলেন  মানসম্মত শিক্ষা এবং  মাদক মুক্ত কোম্পানীগঞ্জ গড়ার লক্ষে সভা সমাবেশে পৃথক পৃথক কমিটি গঠন এবং যানজট নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি বলে জানান মেয়র আবদুল কাদের মির্জা।

এ সময়  উপস্থিত ছিলেন  ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান