ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে এক রাতে দু'দফা ঝড়; ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:২৬
একই রাতে দু দফা ঝড়ে লালমনিরহাটে বিভিন্ন জায়গায় প্রায় ১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে টিনের ঘর-চালা।  কিছু যায়গায় শতবর্ষী গাছসহ গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে । বিদ্যুৎ এর খুটিসহ তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন রয়েছে এলাকাগুলো। গরু-ছাগল, হাস মুরগিসহ পোষা প্রাণীর ক্ষতি হয়েছে।
 
বুধবার (১৪ জুন) গভীর রাতে জেলার উপর দিয়ে দুই দফায় বয়ে যাওয়া ঝড়ে আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা  উপজেলার  গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। 
 
বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে বড় গাছ ভেঙ্গে পড়ায় ব্যাহত ছিলো সড়ক যোগাযোগ। ছোট গাছপালা ভেঙ্গে পড়ায় এখনো চলাচল বিঘ্নিত হচ্ছে বিভিন্ন এলাকায়।
 
বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এর সংযোগ। ফলে আদিতমারী উপজেলাসহ অনেক এলাকা বারো ঘন্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ বিভাগ খুটিসহ তার ঠিক করে সংযোগ দিতে কাজ করছে।
 
আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তালিকা করতে বলা হয়েছে। সে অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
 
লালমনিরহাট প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট উপজেলা গুলোকে জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা করা হবে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার