ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৫-৬-২০২৩ রাত ৯:৫৯

লালমনিরহাট জেলায় এবার জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১ লাখ ৯২ হাজার ৯৪৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় এ তথ্য জানান।
আগামী রোববার (১৮ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১১২৬ টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

এতে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৩শ ৩৫ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৭১ হাজার ২শ ৮০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫১জন ও ১২ থেকে ৫৯ প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শ ৭৯জন নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটি একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার মোট এক হাজার ১শ ২৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, এই কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ২ শ ৫২ স্বেচ্ছাসেবী কর্মী কাজ করবে।
এছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড ও ভাসমান শিশুদের টিকা খাওয়ানোর জন্য কেন্দ্র চালু থাকবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চলছে বলে জানান তিনি।

এসময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ,  সিভিল সার্জন অফিসের কর্মকর্তা বৃন্দ ও জেলায় কর্মরত সকল প্রিন্ট ও  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার