ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের লালন শিল্পী লুপর্ণা মূৎসূর্দ্দী লোপাকে সংবর্ধনা দিলেন পশ্চিম বঙ্গের সমবায় মন্ত্রী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৬-২০২৩ রাত ১০:৩২

পশ্চিম বঙ্গের হাওড়া জেলায় টাউন হলে বুধবার বিকালে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত সংগীত শিল্পী ছিলেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লুপর্ণা মুৎসুর্দ্দী লোপাসহ একটি দল।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সংগীত শিল্পী লোপাসহ বাংলাদেশ থেকে আমন্ত্রিক শিল্পীদের সংবর্ধনা প্রধান করেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী,বিশেষ আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাধারাণী দত্ত। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকী, সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশের ফোক গানের শিল্পী ও লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লূপর্ণা মূৎসূদ্দী লোপা। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা লায়ন মুমিনুল হক, সিন্থীয়া ইসলাম বিথী, মো. সামিম খান, ফিরোজ পরাশী রানা, দেবাশীষ কোলে, দেবযানী সামন্ত, আশিষ পোদ্দার, সোমা ভট্টাচার্য, তরুণ কুমার সাহা, সুতাপা আইস, রুমেলা গড়াই, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওড়া জেলা কমিটির সভাপতি আহেরী দাস ও অনুষ্ঠান সঞ্চালনা করেন হাওড়া  জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপান্বিতা ভট্টাচার্য, মোহন বিশ্বাস, প্রতীক চক্রবর্তী, সৈকত চক্রবর্ত্তী।  এসময় পশ্চিম বঙ্গের সমবায় মন্ত্রী অরুপ রায় বলেন, দুই বাংলার সংস্কৃতির মধ্যে একটা সেতুবন্ধন রয়েছে। রবীন্দ্র-নজরুল হচ্ছে বাংলা সংস্কৃতির প্রেরণা। রবীন্দ্র-নজরুলের অবদান বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন থাকবে। সংগীত শিল্পী লুপর্ণা মৎসূর্দ্দী লোপার মত দুই বাংলার জনপ্রিয় শিল্পীর উপস্থিতি এ অনুষ্ঠান সার্থক করে তুলেছে। বাংলা সাংস্কৃতি রক্ষার্থে সার্বিক সহযোগিতা করতে সংস্কৃতি কর্মীদের পাশে থাকার ঘোষণা দেন। 

শাফিন / শাফিন

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার