ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মী সাময়িক বহিষ্কার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-৬-২০২৩ দুপুর ১১:৪৬

মৌলভীবাজার জেলার জুড়ীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মী কে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। 

বহিষ্কারাদেশে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, আসরাফ উদ্দিন, আলিম উদ্দিন, মামুন আহমদ ও হৃদয় আহমদ। তাঁরা সবাই উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও  সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, অপরাধমূলক এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য,  পূর্ববিরোধের জেরে ৭ জুন উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়ার অনুসারী নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ সময় সিএনজিচালিত কয়েকটি অটোরিকশায় ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় আধা ঘণ্টা জুড়ী-লাঠিটিলা সড়ক অবরোধ করে রাখেন।

এনিয়ে দেশের শীর্ষস্থানীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় ছাত্রলীগ জড়িতদের সাময়িক বহিষ্কার করে।

শাফিন / শাফিন

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার