ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির মনোবল ভাঙ্গা বলেই বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করছে: চসিক মেয়র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৬-২০২৩ দুপুর ১:৫৮
নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় বসতে না পেরে ভাঙ্গা মনোবলের বিএনপি এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
 
বৃহস্পতিবার (১৫ জুন) নগরীর প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।
 
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু'র সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক আজিজুর  রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধের প্রামাণ্যচিত্র ভাংচুর করেছে।বিদেশী প্রভুদের ইশারায় দেশের উন্নয়নে প্রতিহিংসায় ভোগা দেশ বিরোধী অপশক্তিকে বাংলাদেশর মানুষ ৭১ সালে যেভাবে পরাজিত হয়েছিল ২০২৪ সালেও তার ব্যতিক্রম ঘটবে না।গণতান্ত্রিক আন্দোলনের নামে আগুন সন্ত্রাস,মানুষ পুড়িয়ে মারার রাজনীতি,সরকারী, ব্যক্তিগত সম্পদ ভাঙচুরের রাজনীতি এই চট্টগ্রামে করলে চট্টগ্রামে জনসাধারণ ঘৃণ্য সন্ত্রাসী কর্মকান্ড শক্ত হাতে প্রতিহত করবে। মেয়র এ ঘটনার তীব্র নিন্দা ও  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
এসময় আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ  সভাপতি সুজিদ দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আর্চায্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী। 

শাফিন / শাফিন

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার