রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে টেকিয়া (মহেষপুর) নামক এলাকায় গরুবোঝাই নছিমন দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টার দিকে রাণীশংকৈল নেকমরদ মহাসড়কে টেকিয়া (মহেষপুর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত- তরিকুল ইসলাম উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- উপজেলার জওগাঁ গ্রামের মৃত কুসুমুদ্দিনের ছেলে আকবর আলী (৫২), নন্দুয়ার হরেন রায়ের ছেলে ছতিস (২৮), হরিপুর উপজেলার ভেটনা গ্রামের শামসুল হকের ছেলে শরিফুল ফকির (৪৫) ও উপজেলার জওগাঁ গ্রামের বদরুল ইসলামের ছেলে হাবিবুর।
জানা গেছে, গরুবাহী নছিমনটি নেকমরদ থেকে আসা একটি ট্রাককে ক্রসিংয়ের সময় রাস্তায় শুকাতে দেওয়া ধানের নাড়ায় চাকা উঠে উল্টে যায়। এ সময় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।
এ সময় স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস এসে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রাণীশংকৈল হাসপাতালের আবাসিক ডাক্তার ফিরোজ আলম সকালের সময়কে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সকালের সময়কে জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied