কুমিল্লায় সেনাবাহিনীর সহযোগিতা ১হাজার অসহায় দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট সেনানিবাসের উদ্যোগে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ এলাকার মডার্ণ একাডেমীতে গ্রীষ্মকালীণ প্রশিক্ষণ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুন) সকালে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাইনুর রহমানের দিক নির্দেশনায় বর্তমান চলমান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন তারই একটি ক্রমধারা মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লার লাকসাম মুদাফ্ফরগঞ্জ এলাকায় এক হাজার দুস্থ,গরিব অসহায় মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্ণেল আবদুল হামিদ, ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ মেহেদী, মেজর রেজোয়ান, ক্যাপ্টেন তানহিয়াসহ ৭জন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় লেঃ কর্ণেল আবদুল্লাহ মেহেদী জানান, আজকে প্রায় ১ হাজার রোগীকে সেবা দিতে আমরা প্রস্ততি গ্রহন করেছি, এতে রোগীর সংখ্যা আরো বেশি হয়, আমরা সবাইকে সেবা দিয়ে যাব। এছাড়া কোন রোগী যদি মাইনর চিকিৎসা প্রয়োজন হয়, তাদেরকে অপারেশন বা বড় কোন চিকিৎসা প্রয়োজন হয়, তাদেরকে সেবা দিতে আমাদের মেডিকেল টিম প্রস্তত রয়েছে।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১