মাগুরায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরা সদর উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের সাজিয়ারা গ্রামে লিমা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । লিমা সদরের বারাসিয়া গ্রামের মনিরুজ্জামান এর মেয়ে। এ ঘটনায় লিমার সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাতটার দিকে ডিভোর্স দেওয়া স্বামী শাকিল আহমেদের বাড়ির পাশে একটি গাছে হাটু মোড়ানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবারিক সূত্রে যানা যায়, নিহত লিমা খাতুন তার স্বামী পুলিশ কনস্টেবল তপন লস্কার এর সাথে থাকা অবস্থায় শাকিল আহমেদের সাথে প্রক্রিয়া জড়িয়ে পড়েন । দীর্ঘদিন পরকীয়া করার পর এক পর্যায়ে স্বামী তপন লস্কর কে ডিভোর্স দিয়ে শাকিল আহমেদ কে বিয়ে করেন লিমা খাতুন । কিন্তু শাকিল আহমেদের সাথে বেশিদিন সংসার করা হয়নি লিমার ।গত ফেব্রুয়ারি মাসে শাকিল আহমদকে ডিভোর্স দিয়ে আবার প্রথম স্বামী তপন লস্করের কাছে ফিরে জান লিমা। এরপরেও যোগাযোগ বন্ধ হয়নি শাকিল-লিমার ।১০-১২ দিন আগে বর্তমান স্বামী পুলিশ কনস্টেবল মোঃ তপন লস্করের বাড়ি থেকে বাবার বাড়ি বারাসিয়াতে আসেন লিমা ।গত ০৯ জুন শুক্রবার ডিভোর্স দেওয়া সাবেক স্বামী শাকিল আহমেদের বাড়িতে গিয়ে ওঠে লিমা। ঐ রাতেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় এবং লিমাকে মারধর করে শাকিল আহমেদ ও বাড়ির লোকজন। লিমা তার মাকে মোবাইল ফোন এই ঘটনা জানালে তার মা পুলিশকে খবর দিয়ে লিমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন ।
এরমধ্যেই বুধবার শাকিল এক নারী কে বিয়ে করে বাড়িতে আসেন। এই খবর জানতে পেরে বৃহস্পতিবারে শাকিল আহমেদের বাড়িতে আসে লিমা।
এরই এক পর্যায়ে শুক্রবার সকালে লিমার রহস্য জনক ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় শাকিল আহমেদকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে নিহত লিমার মা অভিযোগ করে বলেন, আমার মেয়ের কাছ থেকে বিভিন্ন সময় শাকিল ও শাকিল এর পরিবারের লোকজন সোনা দানা গনাগাটি টাকা পয়সার হাতিয়ে নিয়ে তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর তদন্ত সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লিমা খাতুনের ঝুলন্ত মরদে উদ্ধার করি। লাশ ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
এমএসএম / এমএসএম
পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন
লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড
বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা
প্রবাসে থেকেও শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত: নৈয়াইর ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী বিএনপির সহ-সভাপতি মো. বাবুল খন্দকার
টঙ্গী হাজীর মাজার বস্তিতে জিএমপির বিশেষ অভিযান: অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
একটা ঘর আর তিন বেলা খাবার ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতামঃ বকশীগঞ্জের অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি
ভূরুঙ্গামারীতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন
নানিয়ারচর ও লংগদু সংযোগ সড়ক বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে-দীপেন দেওয়ান এমপি
বৃষ্টির পানিতে ডুবলো সড়ক: দুই গ্রামের ভরসা সরু বাঁশের সাঁকো
দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপুরা
কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার হওয়া ৪৫ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার, সিজার মূল্য আড়াই লাখ টাকার বেশি