ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাংবাদিক নাদিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১:১৪

বাংলা নিউজ ২৪. কমের জামালপুর জেলা সংবাদদাতা ও ৭১ টিভির বখশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমের থুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা কমিটির উদ্যোগে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি এস. এম জহুরুল হক মিলুর সভাপতিত্বে  ও  কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শেখ মাসুদ পারভেজ শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএমএসএসর শিক্ষা ও প্রশিক্ষণ বিশযক সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া সাংবাদিক ইউনিটির সভাপতি গোলাম কিবরিয়া, বিএমএসএস লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. পিকুল আলম,  বিএমএসএস লোহাগড়া উপজেলা শাখার সহ- সভাপতি শেখ শাহ আলম, সদস্য আব্দুল হামিদ প্রমুখ। 

বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন বি এম এস এস এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কোষাধক্ষ্য মোঃ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিশান শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক খালিদুর রহমান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার, সাংস্কৃতিক সম্পাদক বাদশা সাদ্দাম জনি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া মিতা, সদস্য জাহিদুল ইসলাম, গাজী ফারহান আশরাফ রাজিব, ফাতেমা আক্তার মৌসুমী।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ