সাংবাদিক হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে মানববন্ধন
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে খান বাহাদুর ইসমাঈল সড়কে উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির ,সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ, সিনিয়র সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার , ফকির এ মতিন , আব্দুল্লাহ আল আমিন বিপ্লব এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক রফিকুল ইসলাম খান , আতাউর রহমান মিন্টু , তফাজ্জল হোসেন, আফাজ উদ্দিন, কামরুজ্জামান লিটন, মোফাজ্জল আনসারী , নজরুল ইসলাম, রোকন উদ্দিন সবুর, মাজহারুল আলমসহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য,গত বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied