খাগড়াছড়ির পানছড়িতে চার কেজি ওজনের আম
ব্রুনাইয়ের রাজ পরিবারের আম তাই নাম তার ব্রুনাই কিং। ব্রুনাইয়ের রাজ পরিবারের সেই আম এখন শোভা পাচ্ছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। উপজেলার কলাবাগান এলাকার সরেজমিনে বাগানে গিয়ে দেখা মিলে রাজকীয় আমের।
জানা যায়, বাগান মালিকের নাম শিবেন তালুকদার। নিজ নামে ৫ একর জায়গা সাজিয়েছেন ব্রুনাই কিং, সূর্য ডিম, কিউজাই, রেড ফালমার, চিয়াংমাই, কিং অব চাকাপাত ও বারোমাসি কাঁঠাল দিয়ে। বাগানে বিভিন্ন জাতের আমের পাশাপাশি একটি গাছে ঝুলছে চার কেজি ওজনের তিনটি দৃষ্টিনন্দন ব্রুনাই কিং। ভারসাম্য রক্ষার জন্য আমের নিচে বাঁশের তৈরী খাঁচা দেয়া হয়েছে।
শিবেন তালুকদার জানান, উন্নত জাতের আম দিয়েই বাগান সাজিয়েছেন। মূলত গ্রাফটিংয়ের মাধ্যমে জাত বৃদ্ধি করাই মূল লক্ষ্য। মাটি ও পরিবেশ অনুকুলে থাকায় প্রাথমিকভাবে সফলতা পেয়েছেন। তাই সামনে ব্যাপক আকারে করার চিন্তাভাবনা করছেন তিনি। উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার বলেন, ব্রুনাই কিং পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়। পানছড়ি বিভিন্ন বাগানে এখন নতুন জাতের আমের দেখা মিলে। দিন দিন তা সম্প্রসারিত হচ্ছে। তবে বাগানচাষীরা এখন মিশ্র ফল বাগানের দিকে নজর দিচ্ছে বেশী।
কৃষি উদ্যেক্তো আবদুল হালিম জানান, তার বাগানেও নানান জাতের আমের পাশাপাশি ব্রুনাই কিং রয়েছে। বর্তমানে প্রতিটির ওজন প্রায় তিন কেজির উপরে। পাশাপাশি রয়েছে রেড অ্যাম্পায়ার, আমেরিকান রেড ফার্মার ও নামডকমাই চিমোয়াং জাতের আম।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল