সাংবাদক নাদিম হত্যায় কুমিল্লায় ফুসে উঠেছে সাংবাদিক সমাজ, ঘাতক চেয়ারম্যান বাবু আটক
‘নানা ভাবে নির্যাতিত হয়ে নড়বড়ে হয়ে গেছে রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ। বর্তমানে চাইলেই এই খুঁটিকে ভেঙে ফেলা যায়, চাইলেই সাংবাদিককে মেরে ফেলা যায়! দেশে একজন সাংবাদিক হত্যারও বিচার হয় না। সাগর-রুনি হত্যাকা-ের বিচার হয়নি। গত পাঁচ বছরে জেলা-উপজেলায় নিহত তিন সাংবাদিক হত্যাকা-ের বিচার হয়নি। কথায় কথায় সাংবাদিকরা আজ নিপীড়িত-লাঞ্ছিত। সরকারের কাছে অনুরোধ করবো, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। না হয় আইন করে সাংবাদিকতা বন্ধ করে দিন।
সাংবাদিকরা সবচেয়ে অসহায়। তাদের জীবনের নিরাপত্তা নেই, সন্তানদের পেটে ভাত জোটে না। কথায় কথায় সাংবাদিক হত্যা, গায়ে হাত তোলা বন্ধ করতে হবে।’
বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, একাত্তর টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শনিবার (১৭ জুন) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।
এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলানিউজটোয়েন্টিফোরের কুমিল্লা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তৈয়বুর রহমান সোহেল।
বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুমিল্লা প্রতিনিধি অশোক বড়–য়া, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির বাহার রায়হান, কুমিল্লার কথা পত্রিকার সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন, প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদিক, সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি আজিজুল হক, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লার কাগজের বশিরুল ইসলাম, ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি ম্যাক রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাফি, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ ও মোস্তাফিজুর রহমান, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, এসটিভির রাজিব সাহা, চেতনায় একাত্তরের মাইনুল হক স্বপন, যমুনা টিভির ক্যামেরা পার্সন কামরুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্য আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব, পথিকৃৎ কুমিল্লার সাইফ ও সোনালী নিউজের রাফি।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রাব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied