সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন ও নাদিম হত্যার বিচার দাবিতে শরণখোলায় মানববন্ধন-সমাবেশ
বাংলাদেশে সাংবাদিক হত্যা, নিপিড়ন বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের দাবি জানিয়েছেন বাগেরহাটের শরণখোলার কর্মরত সাংবাদিকরা। জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি তোলেন তারা।
শনিবার (১৭জুন) সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সাংবাদিক বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, সাবেরা ঝর্ণা, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সদস্য সচিব শামীম শিকদার প্রমূখ।
বক্তারা বলেন, আমরা আর কোনো সাংবাদিকের নৃশংস মৃত্যু দেখতে চাই না। বাংলানিউজ২৪ এর সাংবাদিক নাদিম হত্যাই যেনো হয় শেষ হত্যা। আমরা সকারের কাছে নাদিমসহ পূর্বের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়ন করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied