ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোন দল বাংলাদেশে নাই' : চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৭-৬-২০২৩ বিকাল ৫:১৯

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি বলেছেন,'ভোটের মাধ্যমে যতবার নির্বাচন হয়েছে, 'ততবারই আওয়ামীলীগের নৌকাই বারবার  নির্বাচিত হয়েছে। তাই তারা জানে যদি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার শক্তি বাংলাদেশে কারোর নাই। শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোন দল বাংলাদেশে নাই। তাই তারা দেশী বিদেশী ষড়যন্ত্রে মাধ্যমেও নীল নকশা করতেছে।'

শনিবার(১৭ জুন) সকালে মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,' আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে। ষড়যন্ত্র এলাকার মধ্যেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপির লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিষ্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি শুরু করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। তারা তাদের লোক ও কালো টাকা দিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে।'

একই দিন চিফ হুইপ উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার ও রাজারচর পাঁচু হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবচর ডায়াবেটিক সমিতি আয়োজিত ফ্রী ক্যাম্পিং এ যোগ দেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ রাজিবুল ইসলামসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।

পরে চিফ হুইপ উপজেলা পরিষদ চত্ত্বরে বিকল্প কর্মসংস্থাপনের আওতায় জেলেদের মাঝে ছাগল, বকনা বাছুর ও জাল বিতরন করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী লীগের সাধারন সভায় যোগদান করেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত