ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় কৃষকলীগের লিফলেট বিতরণ ও হাটসভা অনুষ্ঠিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৭-৬-২০২৩ বিকাল ৫:৩৯

‘সুখি কৃষক, সুখি দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এ লক্ষে মাগুরায় কৃষকলীগের লিফলেট বিতরণ ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের কাচাবাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

এ উপলক্ষে কাচাবাজার সংলগ্ন বটতলায় জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে হাটসভা অনুষ্ঠিত হয়। হাটসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 

বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন ভালো থাকতে শিখেছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। বিএনপির আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। ডিজিটাল  উত্তরণ করে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর স্মার্ট দেশের কৃষকরা হবেন আরো দক্ষ ও উপযুক্ত। দেশের চলমান উন্নয়নধারা অব্যাহত রাখতে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই বলে জানান তিনি। পরে প্রধান অতিথি জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়নচিত্রের লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি হাটসভাস্থলে একটি গাছের চারা রোপন করেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ