কুলাউড়ায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ জমির আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (১৮ জুন ) আটক মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জমির আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গ্রামের সিরাজ আলীর ছেলে এবং বর্তমানে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭/৮ টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। শনিবার (১৭ জুন) রাতে কুলাউড়া থানাধীন চাতলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১ টায় কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাও এলাকায় কুলাউড়া টু রবিরবাজার রোডের রেলগেট এলাকা থেকে তাকে আটক করেন। এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ০২ টি নীল রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied