ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১:২৭
চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ডিজিটাল স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।
 
স্মার্ট কর্নার উদ্বোধন শেষে কবির বিন আনোয়ার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মাহফুজুর রহমান মনজু তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর, প্রকৌশলী তানভীর হাসান তালাশসহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান