ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১:২৮
নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।  
 
গ্রেফতারকৃত মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।
 
রোববার (১৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  
 
এসব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহাজিরহাট বাজারে টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে এক ব্যক্তি জাল টাকা দিয়েছে খবর পায় পুলিশ। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি শিহাবের দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পিছনে থাকা মানি ব্যাগের ভিতর থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও দোকানদার সলিম উল্যাকে দেওয়া ৯টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ঊনত্রিশ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে পুলিশ।   
 
ওসি আরও জানায়, ওই সময় অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। আসামি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন থানা এলাকার হাট বাজারে জনগণের কাছে জাল টাকা খাঁটি বলে ব্যবহার করে আসতেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ি থানায় মাদক মামলা সহ দুটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে রোববার দুপুরের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত