ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাংবা‌দিক‌ নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১:২৯

জামালপুরের বকশীগন্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছে গোয়ালন্দের সাংবাদিকরা। 

এ সময় তারা সাগর-রুনিসহ সারা দেশে চাঞ্চল্যকর বিভিন্ন সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।

রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘন্টাব‍্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি  রাশেদুল হক রায়হান।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, সহ-সভাপতি ও দৈনিক সংবাদ এর গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সাবেক সভাপতি দৈনিক কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, এবং সাবেক সভাপতি ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার।

এ সময় আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামিম শেখ, দৈনিক ইত্তেফাক এর গোয়ালন্দ সংবাদদাতা মো. আক্তারুজ্জামান মৃধা, কোষাধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিন এর গোয়ালন্দ প্রতিনিধি কুদ্দুসুল আলম, দৈনিক নয়া দিগন্ত এর গোয়ালন্দ সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাস, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি কামাল হোসেন, ডেইলি অবজারভার এর গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, ভোরের আকাশ এর জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দেশ রুপান্তরের গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার হোসেন মিরাজ, আজকের পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, খোলা কাগজের গোয়ালন্দ প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, দৈনিক কালবেলার গোয়ালন্দ প্রতিনিধি রাকিব হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, অ‌বিল‌ম্বে এই হত‌্যাকা‌ন্ডের মূল‌হোতা বাবু চেয়ারম‌্যান, তার ছে‌লে সহ অন‌্যান‌্যদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।

এছাড়া সেখানকার পুলিশ সুপার ও থানার ওসিকে তাদের দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করতে হবে। তারা আন্তরিক থাকলে এ হত্যাকান্ড এড়ানো যেত।

একই সাথে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত