ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি
ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ক্রমেই বেড়ে চলছে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি। পাহাড়ি ঢলে যাদুকাটা নদীসহ সব নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি ছাতক ষ্টেশনে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে ৮ দশমিক ৫২ মিটারে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে ৭ দশমিক ৪ মিটারে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ছাতকে ৫৮ ও সুনামগঞ্জে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার ও ৫ দিনে সাড়ে ৫শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পাহাড়ি ঢলের পানিতে গত শুক্রবারে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ১০০ মিটার ডুবন্ত সড়ক ডুবে যায়। ওইদিন পানির উপর দিয়ে কিছুটা যানবাহন চলাচল করলেও পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার থেকে তাহিরপুরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া এই সড়কের শক্তিয়ারখলা ও আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। সড়কের দুপাশে আটকা পড়ে আছে বিভিন্ন যানবাহন। যাত্রীরা নৌকায় যাতায়াত করছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত থাকায় সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ছাতকে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছাতক ছাড়া সুনামগঞ্জসহ অন্যান্য এলাকায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির