ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নৌকার বিকল্প নেই: ডা. জাফর উল্লাহ


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৩:২২
 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার জাফর উল্লাহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
আগামি জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীউক দ্যয় ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে বর্তমান সরকারের উন্নয়ন ও ডিজিটাল প্রযুক্তি এবং নিজ আসনের নির্বাচনের নানান সমস্যা ও প্রতিশ্রুতির বিষয় নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সেলিমের পরিচালনায় বক্তব্যে অতিথিরা বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীরা দলে যাতে স্থান না পায় সেদিকে নজর দেওয়ার আহবান জানান। 
 
এই সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম মুন্না, উপজেলা যুগ্ন আহবায়ক আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয় সম্পাদক মোরশেদ আলম, ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান টিপু, ইউপি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ ছালেহ উদ্দিন, মোহাম্মদ হানিফ, স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদ হান্নান সাগর সহ জেলা, উপজেলা, ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরো অনেকে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ