ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় খালে ডুবে লবণ শ্রমিকের মৃত্যু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৪:৪৯
কক্সবাজারের কুতুবদিয়ায় খালে ডুবে বাহাদুর (২৫) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার আবদুল মোতালেবের ছেলে। 
 
স্থানীয়রা জানান, রবিবার (১৮ জুন) লবণ পরিবহনের কাজ করার সময় দুপুর ১২টার দিকে খালে ডুবে যায় বাহাদুর। এসময় সে জহির আলী সিকদার পাড়া খালে ছোট ডিঙি নৌকায় লবণ বোঝায় করে হাতে ঠেলে নিয়ে যাচ্ছিল।সকলের পেছনে থাকায় বিষয়টি কেউ খেয়াল করেনি। অনেকক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়। বাহাদুরকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমা তাবাচ্চুম মৃত বলে ঘোষণা করেন। 
 
স্থানীয় আলী জিন্নাহ জানান, নাজেম উদ্দিনের অধিনে লবণ শ্রমিকের কাজ করছিল বাহাদুর। বাহাদুরকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। এসময় বাহাদুরের মুখে ফেনা দেখা যায়। 
 
বাহাদুরের বাবা মোতালেব বলেন, আমার ছেলে খুব শান্ত। তার সাথে কারো বিভেদ থাকতে পারে না। হঠাৎ স্ট্রোক করেছে বলে ধারণা তার।
 
বাহাদুরের শ্বশুর জাকের হোসেন বলেন, মাত্র ৬ মাস আগে বাহাদুরের সাথে মেয়ে বিয়েছি। আজ সকালে লবণ বহন করতে গিয়ে খালে ডুবে মারা গেলো মেয়ের জামাই। 
 
এদিকে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা