ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আজও দাঁড়িয়ে আছে নবীনগরের দু’শত বছরের সতীদাহ মন্দির


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৪:৫৩

ইতিহাস ঋজু নয়,বড়ই বেদনা ভরা। জীর্ণ দেয়ালের গায়ে জমে থাকে সময়ের জঞ্জাল। বিস্মৃতির শ্যাওলারা গাদাগাদি ঠেসাঠেসি করে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলার ইতিহাস প্রসিদ্ধ গ্রাম বিদ্যাকুট। এ গ্রামের মাঝ খানে অবস্থিত একটি মন্দির, মন্দিরের স্থানটি ভুতুড়ে বাড়ির মত নির্জন। প্রায় দু’শত বছরের পুরাতন জীর্ণ এ মন্দির। মন্দিরটির নাম সতীদাহ মন্দির। এটি নির্মাণ করে ছিলেন বিদ্যাকুটের প্রসিদ্ধ দেওয়ান বাড়ির দেওয়ান রাম মানিক। অতীতে এ দেশের হিন্দু সমাজে সতীদাহ প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে মৃত স্বামীর সঙ্গে জীবন্ত দাহ করা হত। কোন কোন ক্ষেত্রে সদ্য বিধবরা স্বেচ্ছায় মৃত্যু বরণ করত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বলপূর্বক দাহ করা হত। জীবন্ত সতী নারীর চিৎকার যেন না শুনা যায় সে জন্য খুব জোরে ঢাক, ঢোল সহ নানান বাদ্য যন্ত্র বাজানো হত। সমাজের এই অমানবিক এবং বীভৎস প্রথা ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সরকার বেআইনী ঘোষণা করে বন্ধ করে দেয়। সতীদাহ নিষিদ্ধ ঘোষণা করার পর ভারতের অন্যান্য স্থানের মত ব্রাহ্মণবাড়িয়াতেও এ প্রথা বন্ধ হয়ে যায়। দেওয়ান রাম মানিকের মাতাকে এই মন্দিরটিতে সর্বশেষ সতীদাহ বরণ করতে হয়। সতীদাহ বরণকারিণীর নামে পূর্বে একটি শ্বেত পাথরের নাম ফলক বসানো ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় এটি নষ্ট হয়ে যায়। বর্তমানে বিদ্যাকুটে তাদের বংশধরেরা না থাকায় সেই সতী নারীর নাম জানা সম্ভব হয়নি। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিদ্যাকুটের এই সতী মন্দিরটি। সম্প্রতি প্রত্নতত্ব অধিদপ্তর এ মন্দিরটিকে হেরিটাইজ হিসাবে ঘোষণা করে তাদের নিয়ন্ত্রনে নিয়ে একটি সাইনবোর্ড স্থাপন করে, এবং জরাজীর্ণ মন্দিরটি সংস্কার করে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ