ছাত্রদল নেত্রীকে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের ওপর সন্ত্রাসীদের হামলা-নিপীড়ন-নির্যাতনের পর মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
রবিবার (১৮ জুন) সকালে জেলা শহরের মিল্লাত চত্বর থেকে জেলা ছাত্রদলের মিছিলটি বের হলে আদালত সড়কে পুলিশের বাধার মুখে পড়লে সেখানে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা নুরশাদ হোসেন, বাচ্চু আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম পারভেজ, রুস্তম আলী, দপ্তর সম্পাদক বাপ্পী দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সদর পৌর ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম, সদস্য সচিব মমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিন আলম, মো. মিলন ও সদর উপজেলা ছাত্রদলের সাথোয়াইপ্রু মারমা প্রমুখ।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল