রাজস্থলীতে দুর্নীতি বিরোধী স্কুল পর্যায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটি রাজস্থলী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮জুন) বিকাল ৩টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও রাজস্থলী দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সহযোগিতা করে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন। রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন । প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । এবারের প্রতিপাদ্য ছিলো "রুখবো দুর্নীতি গড়বো দেশ হবো সোনার বাংলাদেশ। বিতর্ক প্রতিযোগিতায় দুইটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া। বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস.এস আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার সুশেল চাকমা, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সানুমং মারমা। এতে বিচারক ছিলেন, আখ্যেইমং চৌং, রোমেল দাশ, রাজীব কুমার দে। বিতর্ক প্রতিযোগিতায় রাজস্থলী ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়।এবং শ্রেষ্ঠ বক্তা হন ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভৌমিত্র বড়ুয়া। অতিথিরা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন । এসময় রাজস্থলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন