নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় ৬ সাংবাদিক সংগঠনের মানববন্ধন
বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনার ৬ সাংবাদিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জুন) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী চলামান মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশগ্রহণ করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু,প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান ঝন্টু, মফস্বল সাংবাদিক ফোরাম,বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ ও সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কাদের, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু মোল্লা, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন শিকদার, রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান মান্নু প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
শাফিন / শাফিন
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied